বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

ফার্স্টট্রিপ নিয়ে এলো ‘১১.১১’ বছরের সবচেয়ে বড় ট্রাভেল সেল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পিএম

শেয়ার করুন:

ফার্স্টট্রিপ নিয়ে এলো ‘১১.১১’ বছরের সবচেয়ে বড় ট্রাভেল সেল

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্ম ফার্স্টট্রিপ নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ট্রাভেল সেল ‘১১.১১ ক্যাম্পেইন’। মাত্র ২৪ ঘণ্টার এই বিশেষ ক্যাম্পেইনে ভ্রমণপ্রেমীদের জন্য থাকছে ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল ফ্লাইট, হোটেল বুকিং, হলিডে প্যাকেজ এবং ভিসা প্রসেসিংয়ে আকর্ষণীয় সব অফার। ১১ নভেম্বর রাত ১২টা ১ মিনিটে শুরু হয়ে একই দিন রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হবে এই সেল। অর্থাৎ, পছন্দের ট্রিপ বুক করার জন্য থাকছে মাত্র এক দিন, সঙ্গে আকর্ষণীয় পুরস্কার ও সারপ্রাইজ উপহার জেতার সুযোগ।

১১.১১ ট্রাভেল সেল-এ থাকছে ফ্লাইট বুকিংয়ে সর্বোচ্চ সাশ্রয়ের সুযোগ। ডোমেস্টিক ফ্লাইট বুকিংয়ে ২০% এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট বুকিংয়ে ১৭% ছাড়ের পাশাপাশি হোটেল বুকিংয়ে পাওয়া যাবে সর্বোচ্চ ৭৫% পর্যন্ত ছাড়। দেশের বাইরে ছুটি কাটানোর পরিকল্পনা করছেন যারা, তাদের জন্য নির্দিষ্ট ইন্টারন্যাশনাল হলিডে প্যাকেজে থাকছে ফ্ল্যাট ৫,০০০ টাকা ডিসকাউন্ট। এ ছাড়া ভিসা প্রসেসিং ফি এর ওপর থাকছে ৬০% ছাড়। পছন্দের গন্তব্য, সুবিধাজনক ফ্লাইট কিংবা মনের মতো হোটেল, সবকিছুর বুকিংয়েই বাড়তি সাশ্রয়ের সুযোগ নিয়ে এসেছে ফার্স্টট্রিপ। আর অফারের পাশাপাশি থাকছে আরও অনেক আকর্ষণীয় পুরস্কার, যা এই ট্রাভেল সেলকে করে তুলবে আরও এক্সাইটিং।

শুধু সাশ্রয়ী ডিল নয়, ভ্রমণের প্রতিটি ধাপকে সহজ ও ঝামেলামুক্ত করতেও কাজ করছে ফার্স্টট্রিপ। ফ্লাইট ও হোটেল বুকিংয়ের পাশাপাশি গ্রাহকরা একই প্ল্যাটফর্মে পাচ্ছেন হলিডে প্যাকেজসহ প্রয়োজনীয় ট্রাভেল সার্ভিস। ফ্লাইট বুকিংয়ে ইএমআই, অটো রিফান্ড ও অটো রি-ইস্যুর মতো সুবিধা এবং যেকোনো প্রয়োজনে ২৪/৭ কাস্টমার সাপোর্ট থাকায় বুকিং-পরবর্তী সহায়তাও থাকছে হাতের নাগালে। ফলে টিকিট বুকিং থেকে শুরু করে পরবর্তী ভ্রমণ পরিকল্পনা, সবকিছুই করা যাবে আরও সহজে, নিজের সুবিধামতো।

ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর একটি অঙ্গপ্রতিষ্ঠান ফার্স্টট্রিপ-এর লক্ষ্য হলো ভ্রমণকে সবার জন্য আরও সহজ, সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় করে তোলা। বন্ধুদের সঙ্গে নতুন কোনো গন্তব্যে ঘুরতে যাওয়া, পরিবার ও প্রিয়জনদের সঙ্গে আনন্দময় ছুটি কাটানো, নিরিবিলি অবকাশ যাপন কিংবা দীর্ঘদিনের স্বপ্নের আন্তর্জাতিক ভ্রমণ, প্রতিটি যাত্রায় বুকিং খরচ কমিয়ে ভ্রমণকে আরও আনন্দময় ও উপভোগ্য করে তুলতে আপনার পাশে আছে ফার্স্টট্রিপ। 

‘১১.১১’ ট্রাভেল সেল-এর অফারগুলোর আপডেট পেতে ফলো করুন সোশ্যাল মিডিয়া পেজ, উপভোগ করতে ভিজিট করুন www.firsttrip.com অথবা Firsttrip অ্যাপ ডাউনলোড করে ঘরে বসেই বুকিং সম্পন্ন করুন। অফারগুলো থাকছে শুধু ১১ নভেম্বর, সারাদিন। তাই পছন্দের ডিলটি বেছে নিন, ট্রিপের প্ল্যান ফাইনাল করুন আর বেরিয়ে পড়ুন নতুন এক্সপেরিয়েন্সের খোঁজে!

বিইউ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর