রোববার, ১ নভেম্বর, ২০২৬, ঢাকা

দুই দিনে সোনার দাম কমল ৭ হাজার টাকা, আজ ভরি কত?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পিএম

শেয়ার করুন:

দুই দিনে সোনার দাম কমল ৭ হাজার টাকা, আজ ভরি কত?

দেশের বাজারে টানা দুই দফায় কমানো হয়েছে সোনার দাম। এতে দুই দিনে প্রতি ভরিতে দাম কমেছে সাত হাজার ১১৪ টাকা। সর্বশেষ শনিবার (৩১ অক্টোবর) পাঁচ হাজার ৪৮১ টাকা কমানোর পর আজ রোববার (১ নভেম্বর) ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে দুই লাখ ১৭ হাজার ৫৯২ টাকায়।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার সোনার নতুন দাম নির্ধারণ করে। এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) প্রতি ভরিতে সোনার দাম কমানো হয়েছিল এক হাজার ৬৩৩ টাকা।

বাজুসের নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম দুই লাখ ৭ হাজার ৭৯৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

সোনার পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা কমিয়ে তিন হাজার ৪৯৯ টাকা করা হয়েছে।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ১১৬ টাকা কমিয়ে তিন হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১১৭ টাকা কমিয়ে দুই হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার গহনার দাম ৫৮ টাকা কমিয়ে দুই হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এমআর/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর