বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

সোনালী ব্যাংকের সব সেবা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পিএম

শেয়ার করুন:

সোনালী ব্যাংকের সব সেবা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে
সোনালী ব্যাংক।

কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) সফটওয়্যার আপগ্রেডেশনের কারণে টানা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং সেবা।

আগামী ১৫ অক্টোবর বৃহস্পতিবার রাত ১১টা থেকে ১৭ অক্টোবর শনিবার রাত ১১টা পর্যন্ত ব্যাংকটির সেবা বন্ধ রাখার কথা রয়েছে। এতে এ সময়ে ব্যাংকটির গ্রাহকদের নিয়মিত ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় সাময়িক অসুবিধায় পড়তে হতে পারে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সোনালী ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যারের ডেটাবেজ সংস্করণ উন্নীত করার জন্য এ কার্যক্রম নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ডেটাবেজ সংস্করণ ‘ওরাকল ১১জি’ থেকে ‘ওরাকল ১৯সি’-তে উন্নীত করা হবে।

নির্ধারিত সূচি অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১১টায় আপগ্রেডেশন কার্যক্রম শুরু হয়ে শনিবার রাত ১১টায় শেষ হওয়ার কথা রয়েছে। এ সময় ব্যাংকটির সব ধরনের ব্যাংকিং কার্যক্রম ও সেবা বন্ধ থাকবে।

সেবা বন্ধ থাকার সময় গ্রাহকদের ব্যাংকিং লেনদেনসহ প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে অসুবিধা হতে পারে। তাই সাময়িক ভোগান্তি এড়াতে নির্ধারিত সময়ের আগেই প্রয়োজনীয় ব্যাংকিং কাজ সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

টিএই/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর