রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

‘বাংলাদেশ হবে এভিয়েশন খাতে আন্তর্জাতিক মানের আঞ্চলিক হাব’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ এএম

শেয়ার করুন:

‘বাংলাদেশ হবে এভিয়েশন খাতে আন্তর্জাতিক মানের আঞ্চলিক হাব’
দৈনিক বণিক বার্তা কর্তৃক আয়োজিত পলিসি কংক্লেভ অনুষ্ঠানে কথা বলেছেন ররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. হুমায়ুন কবির

এভিয়েশন খাতে বাংলাদেশ আন্তর্জাতিক মানের আঞ্চলিক হাব হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. হুমায়ুন কবির।

শনিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলায় দ্য প্রেস্টিজ ইউনাইটেড কনভেনশন সেন্টারে দৈনিক বণিক বার্তা কর্তৃক আয়োজিত পলিসি কংক্লেভ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, বর্তমান সরকার আশাবাদী মনোভাব নিয়ে কাজ শুরু করেছে। বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে বিমানবন্দর অবকাঠামোর সংস্কার, জাতীয় বিমান সংস্থার বহর সম্প্রসারণ ও আধুনিকায়ন এবং গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আন্তর্জাতিক মান নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনার চুক্তি প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত পর্যায়ে আনা হয়েছে। জাতীয় স্বার্থ রক্ষা করে এটি সম্পন্ন করা হচ্ছে, যা পূর্ববর্তী সরকারের তুলনায় বাংলাদেশকে অনেক বেশি রাজস্ব দেবে। টার্মিনাল-৩ আগামী ডিসেম্বরে সফ্ট ওপেনিং এবং মার্চ-এপ্রিল নাগাদ পূর্ণাঙ্গরূপে চালুর পরিকল্পনা রয়েছে। চালু হলে এটি বার্ষিক ১২ মিলিয়ন (১ কোটি ২০ লাখ) যাত্রী চলাচলের সুবিধা দেবে।

বহর ও রুট সম্প্রসারণ নিয়ে হুমায়ুন কবির বলেন, নতুন রুট ও ফ্রিকোয়েন্সি বৃদ্ধির পাশাপাশি ই-কমার্সের এই যুগে কার্গো ও এয়ার শিপমেন্ট সুবিধা সম্প্রসারণের তাগিদ দেওয়া হয়েছে। বোয়িং নাকি এয়ারবাস কেনা হবে— সেটি সম্পূর্ণ বাংলাদেশের নিজস্ব ব্যবসায়িক সিদ্ধান্তের বিষয়।

Av

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানের গ্রাউন্ড হ্যান্ডলিং নিশ্চিত করার পাশাপাশি দেশে নিজস্ব মেইনটেন্যান্স, রিপেয়ার ও ওভারহল সুবিধা গড়ে তুলতে হবে। এ ছাড়া এভিয়েশন খাতের জন্য আগামী প্রজন্মের পাইলট, এয়ারলাইন্স প্রকৌশলী ও গ্রাউন্ড স্টাফ তৈরির লক্ষ্যে স্থানীয় এভিয়েশন ট্রেনিং সেন্টার চালু করা হবে।

ওপেন স্কাই নীতির ওপর গুরুত্ব দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মুক্ত আকাশ নীতি বজায় রেখে বাংলাদেশকে দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও বিশ্ববাজারের একটি অন্যতম প্রবেশদ্বার হিসেবে রূপান্তর করা হবে। সেইসঙ্গে এই খাতের প্রায় ৭০ হাজার কোটি টাকার আন্তর্জাতিক বাজারের সম্ভাবনা কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, ইউএস বাংলা এয়ারলাইন্সের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ও দৈনিক বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর