শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ঢাকা

ব্রয়লার মুরগির দাম কমেছে, অপরিবর্তিত ফার্মের ডিমের দাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ১১:১৩ এএম

শেয়ার করুন:

ব্রয়লার মুরগির দাম কমেছে, অপরিবর্তিত ফার্মের ডিমের দাম
ছবি: সংগৃহীত

রাজধানীর বাজারে কমেছে ব্রয়লার মুরগির দাম। গত সপ্তাহের তুলনায় কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমে বর্তমানে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে ফার্মের ব্রয়লার মুরগি। 

তবে বাজারভেদে কোথাও কোথাও ১৮০ টাকা কেজিতেও বিক্রি হতে দেখা গেছে। অন্যদিকে, মুরগির দাম কমলেও অপরিবর্তিত রয়েছে ফার্মের লাল ডিমের দাম। প্রতি ডজন ডিম আগের মতোই ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকার বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে ফার্মের ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৮৫ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ১৭০ টাকায় নেমেছে। তবে সব বাজারে একই দাম নেই। কোনো কোনো দোকানে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ টাকা পর্যন্ত বিক্রি করতে দেখা গেছে।

775279475_2126450191590263_4828910608364413481_n

ব্রয়লারের পাশাপাশি কমেছে সোনালি ও পাকিস্তানি মুরগির দামও। বর্তমানে প্রতি কেজি সোনালি মুরগি ২৮০ টাকা এবং পাকিস্তানি মুরগি ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। আর ডিম পাড়া লেয়ার মুরগির দাম রয়েছে ৩২০ টাকা কেজি।

অন্যদিকে, ফার্মের লাল ডিমের বাজারে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। প্রতি ডজন ডিম ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। কয়েকদিন ধরে এই দামেই ডিম বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

শনিবার আখড়া বাজারের মুরগি বিক্রেতা মমতিউর বলেন, ‘গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে। বাজারে সরবরাহ ভালো থাকায় এখন ১৭০ টাকা কেজি দরে বিক্রি করছি। তবে সব জায়গায় একই দাম নয়, কোথাও ১৮০ টাকাও নেওয়া হচ্ছে। ডিমের দাম অবশ্য এখনো ১৫০ টাকা ডজনই আছে।’

764975265_1466587645230911_6106699304565737404_n

বাজারে মুরগি কিনতে আসা শাকিলা আফরিন নামের এক নারী বলেন, ব্রয়লারের দাম কমায় কিছুটা স্বস্তি পাওয়া গেছে। তবে ডিমের দাম কমেনি। 

মুরগি, ডিমসহ সবকিছুর দাম কমলে সাধারণ মানুষের জন্য ভালো হতো। এখন মুরগি একটু কম দামে পেলেও ডিমের দাম আগের মতোই।

বিক্রেতারা বলছেন, সরবরাহ স্বাভাবিক থাকায় ব্রয়লার মুরগির দাম কমেছে। আগামী দিনে সরবরাহ আরও বাড়লে দাম কিছুটা কমতে পারে। তবে ডিমের উৎপাদন ও সরবরাহ পরিস্থিতির ওপর নির্ভর করবে এর দাম কমবে কি না।

রাজধানীর বাজারে ব্রয়লার মুরগির দামে কিছুটা স্বস্তি ফিরলেও ফার্মের ডিমের দাম এখনো অপরিবর্তিত রয়েছে। সংশ্লিষ্ট মনে করেন, বাজারের দামে উত্তম পতনে সরকারের সংশ্লিষ্ট দপ্তর গুলো নজরদারি এবং বাজার মনিটরিং করা দরকার। 

এমআর/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর