মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

দুধ-চাল-আটা-তেলসহ নিত্যপণ্যে স্বপ্নের বিশেষ মূল্যছাড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০৯:৩২ পিএম

শেয়ার করুন:

দুধ-চাল-আটা-তেলসহ নিত্যপণ্যে স্বপ্নের বিশেষ মূল্যছাড়
দেশের বৃহত্তম রিটেইল চেইনশপ স্বপ্ন

চড়া বাজারে নিত্যপণ্য কিনতে গিয়ে বাড়তি খরচের চাপে পড়েছেন ক্রেতারা। এই চাপ কিছুটা কমাতে বিভিন্ন পণ্যে বিশেষ মূল্যছাড় দিয়েছে দেশের বৃহত্তম রিটেইল চেইনশপ- স্বপ্ন। প্রতিষ্ঠানটির দুধ, আটা, চাল, তেল ও ডালসহ দৈনন্দিন প্রয়োজনীয় বেশ কিছু পণ্য এখন মিলছে কম দামে।

স্বপ্ন বিশেষ ছাড়ে গুঁড়া দুধ বিক্রি করছে। ৫০০ গ্রাম ফ্রেশ ও পুষ্টি পাউডার মিল্ক ৬০ টাকা কমে ৪২০ টাকা এবং ১ কেজি ফ্রেশ ও পুষ্টি ফুল ক্রিম মিল্ক পাউডার ১২৫ টাকা কমে ৮২৫ টাকায় পাওয়া যাচ্ছে।

প্রয়োজনীয় পণ্য আটাতেও দিচ্ছে বিশেষ ছাড়। ২ কেজি পুষ্টি আটা ১৩০ টাকা থেকে ৩১ টাকা কমে ৯৯ টাকা এবং ২ কেজি এসিআই পিওর আটা ২৫ টাকা কমে ১০৫ টাকায় বিক্রি হচ্ছে।

চালের দামেও রয়েছে বিশেষ মূল্যছাড়। খোলা মিনিকেট প্রিমিয়াম (জিরাশাইল) চাল কেজিতে ৭ টাকা কমে ৬৫ টাকা এবং ১ কেজি রূপচাঁদা চিনিগুড়া চাল ২০ টাকা কমে ২১০ টাকায় পাওয়া যাচ্ছে।

রান্নার অন্যতম প্রধান উপকরণ রাইস ব্র্যান অয়েলেও ক্রেতারা পাচ্ছেন বিশেষ ছাড়। ৫ লিটার এসিআই নিউট্রিলাইফ রাইস ব্র্যান অয়েল ১২০ টাকা কমে ১ হাজার ৪০ টাকা এবং ৫ লিটার ফরচুন রাইস ব্র্যান অয়েল ১২৫ টাকা কমে ১ হাজার ৮৫ টাকায় বিক্রি হচ্ছে।

পাশাপাশি খোলা মসুর ডাল কেজিতে ১০ টাকা কমে ৯০ টাকায় কেনার সুযোগ দিচ্ছে স্বপ্ন।

স্বপ্ন বলছে, চড়া বাজারে পণ্যের দামে সামান্য ছাড়ও মাস শেষে মোট ব্যয়ের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সেই বিবেচনায় ক্রেতাদের চাহিদা ও বাজার পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন সময়ে মূল্যছাড় ও বিশেষ অফার নিয়ে আসছে স্বপ্ন। এরমাধ্যমে পণ্যের মান ও প্রাপ্যতার পাশাপাশি ক্রেতাদের জন্য প্রতিযোগিতামূলক মূল্য নিশ্চিত করার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।

এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর