রোববার, ৯ আগস্ট, ২০২৬, ঢাকা

নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ, কোন ক্যারেটের ভরি কত?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ১০:১৫ এএম

শেয়ার করুন:

নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ, কোন ক্যারেট কত?
স্বর্ণের গয়না। ফাইল ছবি

দুই দিন ধরে দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। শনিবার (৮ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা এদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়।

বাজুস নির্ধারিত নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ৪ হাজার ৩৭৪ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকায়।

এর আগে শুক্রবার (৭ আগস্ট) ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। তার আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) একই মানের স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল ৯ হাজার ৮৫৬ টাকা। 

তবে শনিবার (৮ আগস্ট) সকাল ১০ টা থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে বিক্রি হচ্ছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকায়। অন্যদিকে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে বিক্রি হচ্ছে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকায়।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৫৫৭ টাকা বাড়িয়ে বিক্রি হচ্ছে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯৭৪ টাকা বাড়িয়ে বিক্রি হচ্ছে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকায়।

তবে স্বর্ণের দাম বাড়লেও আগের দামেই বিক্রি হচ্ছে রুপা। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম বর্তমানে ৪ হাজার ৮৯৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি রুপা ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা দাম ৩ হাজার ৩৩ টাকা।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর