মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ঢাকা

বাজারে নকল খাদ্যপণ্য ঠেকাতে বিএসটিআইকে আরও জোরদারের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ০৪:০৬ পিএম

শেয়ার করুন:

বাজারে নকল খাদ্যপণ্য ঠেকাতে বিএসটিআইকে আরও জোরদারের আহ্বান
বিএসটিআইয়ের নবনিযুক্ত মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ক্যাবের একটি প্রতিনিধি দল। ছবি: সংগৃহীত

বাজারে নকল, ভেজাল ও মানহীন খাদ্যপণ্যের বিক্রি বন্ধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনকে (বিএসটিআই) আরও কার্যকর ও শক্তিশালী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

সংগঠনটি বলেছে, ভোক্তা স্বার্থ সুরক্ষায় মোবাইল কোর্ট, বাজার তদারকি ও নজরদারি কার্যক্রম বর্তমান চাহিদার তুলনায় যথেষ্ট নয়।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৯ জুন) বিএসটিআইয়ের নবনিযুক্ত মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ক্যাবের একটি প্রতিনিধি দল এসব বিষয় তুলে ধরে।

সাক্ষাৎকালে ক্যাব নেতারা বাজারে মোবাইল কোর্টের সংখ্যা বৃদ্ধি, ওজন ও পরিমাপ যন্ত্রের ভ্রাম্যমাণ পরীক্ষণ জোরদার এবং ব্যবসায়ী, ভোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে নিয়মিত মতবিনিময় ও সচেতনতামূলক সভা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। তারা ভোক্তা স্বার্থ রক্ষায় বিএসটিআইয়ের তৎপরতা আরও বাড়ানোর আহ্বান জানান।

ক্যাবের নেতারা বলেন, নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি, বিভাগীয় ও জেলা পর্যায়ে বাজার তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা, নকল ও ভেজালবিরোধী অভিযান জোরদার এবং গবেষণা ও প্রশিক্ষণভিত্তিক কার্যক্রম গ্রহণ জরুরি। তথ্যভিত্তিক যৌথ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ভোক্তা অধিকার সুরক্ষা ও ন্যায্য বাজার ব্যবস্থা প্রতিষ্ঠায় বিএসটিআই ও ক্যাবের সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলেও তারা মত দেন।


বিজ্ঞাপন


এ সময় বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার ও মো. মাহবুবুল ইসলাম, উপপরিচালক এস এম আবু সাঈদ, মোহাম্মদ আরাফাত হোসেন সরকার এবং মো. মাসুদ আল মামুন উপস্থিত ছিলেন।

ক্যাবের পক্ষ থেকে সংগঠনের সহ-সভাপতি এস এম নাজের হোসাইন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন, ক্যাব চট্টগ্রামের সদস্য ফয়সল আবদুল্লাহ আদনান এবং তথ্য কর্মকর্তা আনোয়ার পারভেজসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এমআর/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর