মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

দেশের বাজারে আরেক দফা কমলো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১০:৪৩ এএম

শেয়ার করুন:

দেশের বাজারে আরেক দফা কমলো স্বর্ণের দাম
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম। ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানোর ঘোষণা দিয়েছে জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টা ১৫ মিনিটে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং-এর এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকেই সারা দেশে কার্যকর হয়েছে।


বিজ্ঞাপন


বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ২০,৯৮০ টাকা। সেই হিসেবে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম পড়বে ২,৪৪,৭১১ টাকা। 

একইভাবে ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২,৩৩,৫৮২ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২,০০,২১১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিপ্রতি দাম এখন থেকে ১,৬৩,০৬৩ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও পুনর্নির্ধারণ করেছে বাজুস। নতুন তালিকা অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম পড়বে ৫,৪৮২ টাকা, ২১ ক্যারেট ৫,১৯০ টাকা এবং ১৮ ক্যারেট ৪,৪৯১ টাকা। 


বিজ্ঞাপন


অন্যদিকে সনাতন পদ্ধতির রুপার ভরিপ্রতি দাম রাখা হয়েছে ৩,৩৮৩ টাকা। জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠনটি জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দামেই দেশের বাজারে স্বর্ণ ও রুপা কেনাবেচা চলবে।

বিজ্ঞপ্তিতে আরও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট প্রতিটি জুয়েলারি প্রতিষ্ঠান ক্রেতাদের কাছ থেকে সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দিতে হবে। 

এআরএম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর