সেন্ট্রাল শরিয়াহ বোর্ড আয়োজিত বাহরাইনভিত্তিক Accounting and Auditing Organization for Islamic Financial Institutions (AAOIFI) প্রবর্তিত Certificate of Proficiency in Shari’ah Standards (CPSS) কোর্সের তৃতীয় ব্যাচের টিউটোরিয়াল ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠান অনলাইন জুম প্ল্যাটফর্মে গতকাল সোমবার (২০ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামিক ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস-চ্যান্সেলর এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামিক আরবি ইউনিভার্সিটির প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ডের ভাইস-চেয়ারম্যান ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা, বাংলাদেশ ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ ডিরেক্টর ড. মুহাম্মাদ আমীর হুসাইন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অতিরিক্ত পরিচালক শেখ মো. লুৎফুল কবির, বাংলাদেশ ব্যাংকের আইবিআরপিডি বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মাদ জাকির হোসাইন এবং যুগ্ম পরিচালক আফতাব উদ্দিন।
বিজ্ঞাপন
এছাড়া সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ডের ভাইস-প্রেসিডেন্ট ড. সৈয়দ সাখাওয়াতুল ইসলাম এবং কোর্স কো-অর্ডিনেটর মো. রুহুল আমীনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বোর্ডের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র ইমাম মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী আন-নাদাভী।
অনুষ্ঠানে আরও অংশ নেন ন্যাশনাল ব্যাংক পিএলসির পরিচালক মো. জুলকারনাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম, প্রাইম ব্যাংক পিএলসির ইসলামী ব্যাংকিং বিভাগের প্রধান মো. শহিদুল্লাহ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ট্রেনিং প্রধান মো. আরিফুর রহমান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির মুরাকিব মুহাম্মদ মশিউর রহমানসহ আরও অনেকে।
বক্তারা সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ডের কার্যক্রমের প্রশংসা করে কোর্স সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। সিপিএসএস, সিপিএএজিই ও সিপিএফএএস-এর পাশাপাশি ইসলামিক ফাইন্যান্স ও ব্যাংকিং বিষয়ে ডিপ্লোমা, পিজিডি ও মাস্টার্স প্রোগ্রাম চালুর আহ্বান জানানো হয়।
বিজ্ঞাপন
এছাড়া শিগগিরই ‘ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স’ চালুর ঘোষণা দেওয়া হয়েছে এবং এ বিষয়ে ইসলামিক ইউনিভার্সিটি বাংলাদেশ সহযোগিতার আশ্বাস দিয়েছে।
বক্তারা বলেন, সময়োপযোগী ও মানসম্মত শিক্ষা কার্যক্রমের মাধ্যমে ইসলামি অর্থনীতি ও ব্যাংকিং খাতকে আরও শক্তিশালী করা সম্ভব।
জেবি




