মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

কারিগরি ত্রুটি, তিতাসের বিভিন্ন এলাকায় স্বল্পচাপের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১১:৪৫ এএম

শেয়ার করুন:

কারিগরি ত্রুটি, তিতাসের বিভিন্ন এলাকায় স্বল্পচাপের শঙ্কা

কারিগরি ত্রুটির কারণে এলএনজি আমদানির একটি ভাসমান টার্মিনাল (FSRU) সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে দেশে প্রতিদিন প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ কমে গেছে। এর ফলে তিতাস গ্যাসের আওতাধীন বিস্তীর্ণ এলাকায় গ্যাসের স্বল্পচাপ দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। 

মঙ্গলবার (২১ এপ্রিল) তিতাস গ্যাস কর্তৃপক্ষের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, গজারিয়া, মেঘনা ঘাট, সোনারগাঁও, নারায়ণগঞ্জ এবং ঢাকার দক্ষিণাঞ্চলসহ তিতাস অধিভুক্ত বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে।

সংস্থাটি জানিয়েছে, এলএনজি থেকে গ্যাসে রূপান্তর (RLNG) সরবরাহে এই সাময়িক ঘাটতির কারণে শিল্প, বাণিজ্যিক ও আবাসিক গ্রাহকদের স্বাভাবিক গ্যাস ব্যবহার ব্যাহত হতে পারে। তবে সমস্যাটি দ্রুত সমাধানে প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে।


বিজ্ঞাপন


এমআর/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর