রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

এস আলমের মালিকানা ফেরত ও চাকরি পুনর্বহালে চাকরিচ্যুতদের অবস্থান

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১২:০০ পিএম

শেয়ার করুন:

এস আলমের মালিকানা ফেরত ও চাকরি পুনর্বহালে চাকরিচ্যুতদের অবস্থান

এস আলমের নিয়ন্ত্রণে ছিল এমন পাঁচটি ব্যাংকের চট্টগ্রামের পটিয়া অঞ্চলের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তারা রাজধানীর মতিঝিলে দিলকুশা এলাকায় ইসলামী ব্যাংকের সামনে অবস্থান নিয়েছেন।

রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে হঠাৎ করেই মতিঝিলের দিলকুশা এলাকায় তারা অবস্থান কর্মসূচি নিয়েছে। এসময় তারা বর্তমান পর্ষদ বাতিল করতে হবে, আগের মালিকদের হাতে ব্যাংক ফিরিয়ে দিতে হবে, চাকরিচ্যুতদের পুনর্বহাল করতে হবে প্রভৃতি স্লোগান দিতে থাকে।


বিজ্ঞাপন


জানা গেছে,  রাজধানীর ব্যাংক পাড়ায় চাকরিচ্যুতদের বিশাল আন্দোলন দেখানোর জন্য গত দুদিন যাবৎ চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলের লোকজনকে ঢাকায় এনে বিভিন্ন হোটেলে অবস্থান করেছিল। গতকাল রাতেও কয়েকশত মাইক্রো- বাসে করে তারা ঢাকায় আসেন।

মানববন্ধনে উপস্থিত পটিয়া এলাকার একজন বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ চাকরি করছিলাম, হঠাৎ শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমাদের বিনা কারণে চাকরিচ্যুত করেছে। আমাদের চাকরি পুনর্বহাল করতে হবে। আগের মালিক ‘এস আলম’ এর হাতে ব্যাংকের মালিকানা ফিরিয়ে দিতে হবে। একইসঙ্গে বর্তমান পর্ষদ বাতিল করতে হবে। এই তিনটিই আমাদের মূল দাবি।

B2

আন্দোলকারীদের মধ্যে আরেকজন বলেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকার একটি দলকে সুবিধা দেওয়ার জন্য ইসলামী ব্যাংক দখলে সুযোগ করে দিয়েছে। চাকরিচ্যুত করা হয়েছে। চাকরি ফিরিয়ে দিতে হবে। 


বিজ্ঞাপন


এদিকে, ইসলামী ব্যাংকের সামনেও বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো প্রতিকূল পরিস্থিতি এড়াতে প্রস্তুত রাখা হয়েছে জলকামান ও সাজোয়া যান।

উল্লেখ্য, অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত এসব কর্মকর্তার যোগ্যতা ও দক্ষতা মূল্যায়নের জন্য ব্যাংক ২৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের (আইবিএ) মাধ্যমে মূল্যায়ন পরীক্ষার আয়োজন করে।

সেদিন ওই নিয়োগপ্রাপ্তদের মধ্যে থেকে ৫৩৮৫ জনকে মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে বলা হয়। তবে ব্যাংকের সিদ্ধান্তকে অমান্য করে এদের মধ্যে ৪৯৭১ জন পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত থাকে। যাদেরকে পরবর্তীতে চাকরিচ্যুত করা হয়।

টিএই/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর