রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ঢাকা

পাঁচ বছরে তিনবার লোকসান, এবারও ঝুঁকিতে ন্যাশনাল টিউবস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পিএম

শেয়ার করুন:

পাঁচ বছরে তিনবার লোকসান, এবারও ঝুঁকিতে ন্যাশনাল টিউবস
ন্যাশনাল টিউবস

রাষ্ট্রমালিকানাধীন প্রতিষ্ঠান ন্যাশনাল টিউবস লিমিটেড চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই–মার্চ) ৫ কোটি ৫৭ লাখ টাকার বেশি লোকসান করেছে। টানা তিন প্রান্তিকেই লোকসান হওয়ায় প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থায় নতুন করে চাপ তৈরি হয়েছে।

রোববার (১২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রকাশিত কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি–মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 


বিজ্ঞাপন


এর আগে গত ৯ এপ্রিল অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় প্রতিবেদনটি অনুমোদন করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৬০ পয়সা। একই সময়ে নিট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৫ কোটি ৫৭ লাখ টাকার বেশি। অথচ আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ছিল ৭৭ পয়সা এবং নিট মুনাফা হয়েছিল ২ কোটি ৬৮ লাখ টাকা।

আরও পড়ুন: শীর্ষ বাজারগুলোতেই কমেছে পোশাক রফতানি

এককভাবে চলতি অর্থবছরের তিনটি প্রান্তিকেই লোকসান করেছে প্রতিষ্ঠানটি। প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান ৭৭ পয়সা, দ্বিতীয় প্রান্তিকে ৪৬ পয়সা এবং তৃতীয় প্রান্তিকে ৩৮ পয়সা হয়েছে। 


বিজ্ঞাপন


এর আগে ২০২২–২৩ অর্থবছরে ৮ কোটি ২৮ লাখ টাকা এবং ২০২৩–২৪ অর্থবছরে ১ কোটি ৮৩ লাখ টাকা নিট লোকসান করে প্রতিষ্ঠানটি। পরবর্তী দুই অর্থবছরে যথাক্রমে ৬ কোটি ৯৬ লাখ ও ৫ কোটি ৯৯ লাখ টাকা নিট মুনাফা করলেও আবারও লোকসানের ধারায় ফিরে এসেছে রাষ্ট্রায়ত্ত এ কোম্পানি।

চলতি অর্থবছরের মাত্র ৯ মাসেই লোকসানের পরিমাণ সাড়ে ৫ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ায় বছরের শেষে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। 

এমআর/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর