বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সুন্দরবনের মৌয়ালদের সংগ্রামের গল্প নিয়ে প্রামাণ্যচিত্র ‘সাহসেই বিকাশ’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৭ পিএম

শেয়ার করুন:

সুন্দরবনের মৌয়ালদের সংগ্রামের গল্প নিয়ে প্রামাণ্যচিত্র ‘সাহসেই বিকাশ’
সুন্দরবনের মৌয়ালদের নিয়ে নির্মিত ‘সাহসেই বিকাশ’ প্রামাণ্যচিত্রের একটি দৃশ্য

পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের মৌয়ালদের জীবনসংগ্রাম নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘সাহসেই বিকাশ’ প্রকাশিত হয়েছে। সুন্দরবন দিবস উপলক্ষে সম্প্রতি তিন মিনিট ৪৭ সেকেন্ড দৈর্ঘ্যের প্রামাণ্যচিত্রটি উন্মুক্ত করা হয়।

রহস্য, ভয় এবং জীবনের চরম ঝুঁকিতে ঘেরা সুন্দরবনে মধু সংগ্রহ করেন মৌয়ালরা। বাঘ, কুমির, বিষধর সাপ, জোয়ার-ভাটার অনিশ্চয়তা ও চোরাবালির মতো বিপদের মুখোমুখি হয়েই চলে তাদের জীবিকা। সেই কঠিন বাস্তবতা এবং সংগ্রামের গল্পই তুলে ধরা হয়েছে প্রামাণ্যচিত্রটিতে।

প্রামাণ্যচিত্রে দেখা যায়, পরিবার ও লোকালয় থেকে বিচ্ছিন্ন হয়ে কয়েক সপ্তাহের জন্য গভীর বনে অবস্থান করেন মৌয়ালরা। জীবন বাজি রেখে মধু সংগ্রহ করেন তারা। এরপর সেই মধু বিক্রি করে পাওয়া আয় নিরাপদে সংরক্ষণ ও পরিবারের কাছে পাঠানোর বিষয়টি উঠে এসেছে চিত্রায়ণে। দুর্গম পরিবেশে কাজ করেও তারা এখন আর নগদ অর্থ বহনের ঝুঁকি নিতে চান না; বরং মোবাইল ওয়ালেটের মাধ্যমে লেনদেন করছেন।

প্রামাণ্যচিত্রে দেখানো হয়েছে, কীভাবে মধু বিক্রির অর্থ ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ করে প্রয়োজন অনুযায়ী পরিবার-পরিজনের কাছে পাঠানো হচ্ছে। এতে দূরে থাকলেও পরিবারের প্রয়োজন মেটানো সহজ হচ্ছে বলে জানানো হয়েছে। প্রযুক্তির সহায়তায় দুর্গম জনপদেও আর্থিক লেনদেনে নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার দিকটি এতে বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

প্রামাণ্যচিত্রটি দেখা যাবে বিকাশের ‘আমার বিকাশ’ ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ এবং ইউটিউব চ্যানেলে।

উল্লেখ্য, প্রায় দেড় দশক ধরে দেশের শহর, বন্দর, গ্রাম, সমতল, পাহাড়, উপকূল ও দুর্গম জনপদের মানুষের দৈনন্দিন আর্থিক লেনদেনের সঙ্গী হিসেবে কাজ করছে বিকাশ।

ডিজিটাল আর্থিক সেবার মাধ্যমে সহজ, নিরাপদ ও সময়সাশ্রয়ী লেনদেনের সুযোগ তৈরি করে প্রতিষ্ঠানটি গ্রাহকদের আর্থিক সক্ষমতা ও নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়েছে।

টিএই/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর