বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

জানুয়ারির ই-ভ্যাট রিটার্নে অতিরিক্ত সময় দিল এনবিআর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৭ এএম

শেয়ার করুন:

জানুয়ারির ই-ভ্যাট রিটার্নে অতিরিক্ত সময় দিল এনবিআর
এনবিআর ভবন

জানুয়ারি ২০২৬ মাসের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা আগামী রোববার (২২ ফেব্রুয়ারি) পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


এনবিআর জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দীর্ঘ সরকারি ছুটি থাকায় রিটার্ন দাখিলের নির্ধারিত সময় এক সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র শবে বরাত এবং নির্বাচনকেন্দ্রিক ছুটির পাশাপাশি ১৫ ফেব্রুয়ারি ই-চালান সিস্টেমের ওটিপি সার্ভার সাময়িকভাবে ডাউন থাকায় করদাতাদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (১ক)-এর ক্ষমতাবলে সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানায় এনবিআর। নতুন সময়সীমা অনুযায়ী করদাতারা ২২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত অনলাইনে ই-ভ্যাট রিটার্ন দাখিল করতে পারবেন।


বিজ্ঞাপন


এমআর/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর