বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তি সোমবার, কেনা হবে ২৫টি বোয়িং উড়োজাহাজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৯ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি: কেনা হবে ২৫টি বোয়িং উড়োজাহাজ

আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি সম্পাদিত হবে। চুক্তি স্বাক্ষরের পর এর বিস্তারিত প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশীরউদ্দিন।

উপদেষ্টার মতে, বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে প্রায় ১ লাখ কোটি টাকার পণ্য রফতানি হচ্ছে। এই বাজার ধরে রাখতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে বোয়িং কোম্পানি থেকে ২৫টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উড়োজাহাজগুলোর ক্রয়মূল্য আনুমানিক ৩০–৩৫ হাজার কোটি টাকা।


বিজ্ঞাপন


তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র মোট ৪৭টি উড়োজাহাজ কেনার প্রস্তাব দিয়েছিল, তবে আপাতত ২৫টি কেনার সিদ্ধান্ত হয়েছে। চুক্তি স্বাক্ষরের পর এর শর্তাবলি ও অন্যান্য বিষয় জনসম্মুখে জানানো হবে।

উল্লেখ্য, নির্বাচনের মাত্র তিন দিন আগে এই বাণিজ্য চুক্তি সম্পন্ন করা হচ্ছে, যাতে নির্বাচিত সরকার চাপমুক্ত থাকে। বাণিজ্য উপদেষ্টা এটিকে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন হিসেবে উল্লেখ করেন।

এমআর/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর