বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ঢাকা

ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের প্রভাব পড়বে না নিত্যপণ্যে: অর্থ উপদেষ্টা

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৫, ০২:০৬ পিএম

শেয়ার করুন:

ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে প্রভাব পড়বে না নিত্যপণ্যে: অর্থ উপদেষ্টা

হোটেল, রেস্তোরাঁ ও পোশাকসহ ৪৩ ধরনের পণ্য ও সেবার ওপর ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে নিত্যপণ্যের দামের ওপর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।


বিজ্ঞাপন


অর্থ উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণে নয়, বরং রাজস্ব বাড়ানোর স্বার্থেই বিভিন্ন পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সাধারণ মানুষের কষ্ট হবে না। তিন তারকা মানের ওপরের হোটেলগুলোর ক্ষেত্রে কর বাড়ানো হয়েছে। সাধারণ মানের হোটেল রেস্তোরাঁর ওপরে বাড়ানো হয়নি।

চলতি নতুন বছরে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আসবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংকগুলোকে পর্যাপ্ত সাপোর্ট দেওয়া হবে। আগামী বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হবে।

এমএইচটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর