শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ঢাকা

করোনা মোকাবেলায় অবদান রাখায় ৪৫৩ জনকে সম্মাননা 

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪১ পিএম

শেয়ার করুন:

করোনা মোকাবেলায় অবদান রাখায় ৪৫৩ জনকে সম্মাননা 
ছবি : ঢাকা মেইল

করোনা মোকাবেলায় অবদান রাখায় বগুড়াতে সম্মাননা পেয়েছেন ৪৫৩ জন সম্মুখসারির যোদ্ধা। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় এ সম্মাননা দেওয়া হয়। 

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে মমইন কনভেনশন হলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ সম্মাননা স্মারক তুলে দেন। 

সম্মাননা পাওয়া সবাই করোনাকালে বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবী। পাশাপাশি অসামান্য অবদান রাখায় বগুড়া ও করোনা পরিস্থিতিসহ কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া নামের দুইটি স্বেচ্ছাসেবী সংগঠন এ সম্মাননা পেয়েছে। 

এছাড়াও প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা পেয়েছে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতাল, সরকারি মোহাম্মদ আলী হাসপাতাল, বগুড়া পুলিশ লাইন্স হাসপাতাল ও রোচাস রেস্টুরেন্ট। 

স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক বলেন, 'এখানে সবাই মহামারী করোনা যুদ্ধ জয় করে উপস্থিত হয়েছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা জয় থেকে শুরু করে টিকাদান কার্যক্রম সবই সফলভাবে শেষ হয়েছে। এজন্য সারাবিশ্ব বাংলাদেশকে প্রশংসার চোখে দেখছে। করোনার টিকাদান কার্যক্রমে বিশ্বে বাংলাদেশ পঞ্চম ও এশিয়াতে প্রথম হয়েছে। আজকের এই সম্মাননা আপনাদের সবার প্রাপ্য। সারাদেশে চিকিৎসক ও চিকিৎসা সংশ্লিষ্ট সবাই জীবন বিপন্ন করে কাজ করেছে।  প্রধানমন্ত্রী আমাদের পাশে ছিলেন। আমাদের উদ্দেশ্য ছিল মানুষের জন্য যুদ্ধ করা বাহাবা পাওয়া নয়।
 
সম্মাননা প্রদানের এ আয়োজনে সংসদ সদস্য সাহাদারা মান্নান, হাবিবুর রহমান, রাগেবুল আহসান রিপু, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আলম উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এইচই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর