রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ০২:২০ পিএম

শেয়ার করুন:

সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ঝালকাঠির নলছিটি উপজেলায় বেহাল অবস্থায় পড়ে থাকা একটি জনগুরুত্বপূর্ণ সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

রোববার (২৯ নভেম্বর) সকাল ১০টায় কুমারখালী ব্রিজ থেকে গোহাইলবাড়ি স্কুল পর্যন্ত সড়কের পাশে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা বলেন, নলছিটি-দপদপিয়া সড়কের কুমারখালী দাই বাড়ি ব্রিজ থেকে গোহালকাঠী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় (ভোটকেন্দ্র) পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কজুড়ে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। এতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে শিক্ষার্থী, শিক্ষক, রোগী ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। জরুরি প্রয়োজনে এ সড়ক ব্যবহার করতে গিয়ে ঝুঁকির মুখে পড়তে হচ্ছে পথচারী ও যানবাহনের চালকদের।

Screenshot_20261129_120332108

বক্তারা আরও বলেন, জনগুরুত্বপূর্ণ এ সড়কটি দ্রুত সংস্কার করা না হলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা মো. রুহুল আমিন, তাইফুর রহমান তূর্য ও মাওলানা রমিজ হোসেন।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর