রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

জাজিরায় আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ১১:৪৮ এএম

শেয়ার করুন:

জাজিরায় আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২
সংগৃহীত ছবি

শরীয়তপুরের জাজিরায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরো দুজন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

রোববার (২৯ নভেম্বর) সকাল ৬টার পর উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে এ ঘটনা ঘটে। এ সময় অন্তত ১২-১৩টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতু অবরোধ করেন। এ সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও দুজন ‍গুলিবিদ্ধ হয়েছেন।

তিনি আরও বলেন, অবরোধের কারণে পদ্মা সেতু দিয়ে যান চলাচল প্রায় ৪৫ মিনিট বন্ধ ছিল। পরে যান চলাচল স্বাভাবিক করতে আরো কিছুটা সময় লাগে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর