শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

জয়পুরহাট জেলা বারে বিএনপির প্যানেলের নিরঙ্কুশ জয়, নেতৃত্বে শাহীন-মুকুল

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পিএম

শেয়ার করুন:

জয়পুরহাট জেলা বারে বিএনপির প্যানেলের নিরঙ্কুশ জয়, নেতৃত্বে শাহীন-মুকুল
জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি শাহনুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী (মুকুল)।

জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির (বার) নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ প্যানেলের নিরঙ্কুশ জয়লাভ করেছে। নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট শাহনুর রহমান শাহীন এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট গোলাম রব্বানী (মুকুল) নির্বাচিত হয়েছেন। 

শনিবার (২৯ নভেম্বর ) ভোট শেষে সন্ধ্যা ৭টায় ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমান।

​চূড়ান্ত ফলাফল অনুযায়ী- ​সভাপতি শাহনুর রহমান শাহীন পেয়েছেন ১৩৪ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মোমিন ফকির পেয়েছেন ৯৪ ভোট।

সহ-সভাপতি পদে অ্যাড. খায়রুল আহসান সাখিদার (জুয়েল) পেয়েছেন ১৩৩ ভোট, তার প্রতিদ্বন্দ্বী অ্যাড. মো. মাহফুজুর রহমান হেলাল পেয়েছেন ৮৬ ভোট।

​সাধারণ সম্পাদক পদে অ্যাড. গোলাম রব্বানী (মুকুল) পেয়েছেন ১৩০ ভোট, তার প্রতিদ্বন্দ্বী অ্যাড. মো. সামসুল ইসলাম পেয়েছেন ৯৩ ভোট।

​যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাড. মো. হাসানুজ্জামান নান্নু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নূর ই আলম ছিদ্দিক পেয়েছেন ১৪১ ভোট, তার প্রতিদ্বন্দ্বী মো. লুৎফর রহমান পেয়েছেন ৮২ ভোট।

​অর্থ সম্পাদক পদে অ্যাড. মো. শহিদুল ইসলাম পেয়েছেন ১২৫ ভোট, তার প্রতিদ্বন্দ্বী অ্যাড. মো. নাসিমুস সাকালাইন টিটো পেয়েছেন ১০১ ভোট।

​গ্রন্থাগার ও প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে অ্যাড. মো. রুহুল আমিন ফারুক পেয়েছেন ১৩৭ ভোট, তার প্রতিদ্বন্দ্বী অ্যাড. মো. মুনিকুজ্জামান হীরক পেয়েছেন ৮৬ ভোট।

​নিরীক্ষা সম্পাদক পদে অ্যাড. মো. নাজমুল ইসলাম জনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে ​অ্যাড. মোছা. ইতি খাতুন ১৬৮ ভোট, অ্যাড. মো. মাহমুদ হাসান ফিরোজ ১৪৮ ভোট, অ্যাড. সাদত জামান প্রিন্স ১৭২ ভোট ও অ্যাড. মো. শওকত আলী ১১৫ ভোট পেয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। বিজয়ীরা আগামী এক বছরের জন্য জেলা আইনজীবী সমিতির দায়িত্ব পালন করবেন।

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর