বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

বিশ্বখ্যাত ক্বারীদের মিলনমেলা বসছে মানিকগঞ্জে

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ 
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পিএম

শেয়ার করুন:

বিশ্বখ্যাত ক্বারীদের মিলনমেলা বসছে মানিকগঞ্জে
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে আগামী ৩ ডিসেম্বর সরকারি দেবেন্দ্র কলেজের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন। এ দিন বিশ্বখ্যাত ক্বারীদের মিলনমেলা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে, সংবাদ সম্মেলন করে এই বিষয়টি নিশ্চিত করেছেন তাফফিজুল কুরআনিল করিম মাদরাসার পরিচালক মওলানা ক্বারী মোহাম্মদ মুরাদ হোসাইন। এই অনুষ্ঠানটি সরকারি দেবেন্দ্র কলেজের মাঠে দুপুর ৩টায় অনুষ্ঠিত হবে।

এ সময় সংবাদ সম্মেলন থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পর্যায়ে পবিত্র কোরআন তিলাওয়াত ও ক্বিরাত শিক্ষার প্রসারে কাজ করে আসছে তাহফিজুল কুরআনিল কারিম মাদরাসা। এরই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারও আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সম্মেলনে তানজানিয়া, ইরান, মিশরসহ বিভিন্ন দেশের বিশ্বখ্যাত ক্বারীরা অংশ নেবেন। সম্মেলনের বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বের দীর্ঘতম শ্বাসের অধিকারী হিসেবে পরিচিত বিশ্ববিখ্যাত ক্বারী ঈদী শাবান, ইরানের শিশু ক্বারী মুহাম্মদ আমীন কুহানী এবং বাংলাদেশের বিশ্বজয়ী ক্বারী আবু রায়হান।

এ ছাড়া পবিত্র কোরআনুল কারিমের পূর্ণাঙ্গ কাব্যানুবাদক হিসেবে পরিচিত জাগ্রত কবি আল্লামা মুহিব খান উপস্থিত থাকবেন।

এ সময় আরও জানা যায়, বিদেশি অতিথি ক্বারীরা ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছেন। নির্ধারিত সময়েই সম্মেলনের কার্যক্রম শুরু হবে বলে আশা প্রকাশ করেন তারা।

সংবাদ সম্মেলনে ক্বারী মাওলানা মুহাম্মাদ মুরাদ হোসাইন মানিকগঞ্জবাসীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সম্মেলনের দাওয়াতি কার্যক্রমে সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রতিনিধি/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর