নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে চেয়ারম্যান প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে তেলকাড়া গ্রামের মোস্তাফিজুর রহমান মোস্তাক, মঙ্গলপুর গ্রামের নিয়ামত মোল্যা, কোটাকোল গ্রামের মো. জামিল আহমেদ, ঘাগা গ্রামের কেএম সিরাজুল ইসলামের নাম শোনা যাচ্ছে।
সরেজমিনে জানা গেছে, ওই ইউনিয়নের শতাধিক স্থানীয় বাসিন্দারা বলেন, যে কয়েকজন প্রার্থীর নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে মোস্তাক ভাই শীর্ষে রয়েছেন। তিনি সব সময় এলাকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এমনকি তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ে যোগাযোগ করে মধুমতি ভাঙন রোধে ৬০০ মিটার বাঁধ অনুমোদন করিয়েছেন।
ওই ইউনিয়নের তেলকাড়া গ্রামের সাজ্জাদ শেখ, ওহিদ শেখ, চুন্নু মিয়া, রায়পাশা গ্রামের মিল্টন, তুহিন, কামাল খান, কোটাকোল গ্রামের মনিরুল, রবিউল ইসলাম, মশিয়ার রহমান, করগাতী গ্রামের ইবাদুল খান, ইমন তালুকদারসহ শতাধিক লোক বলেন, আমাদের ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা ভালো না। তাই মোস্তাক ভাই সাধারণ মানুষের কথা চিন্তা করে রোগী পরিবহনের জন্য একটা গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন। তিনি সর্বদা গরিব-দুঃখী মানুষের কথা শুনে তাদের সব ধরনের সাহায্য করে থাকেন। প্রতিটি পাড়ায়-মহল্লায় ও চায়ের দোকানে সকলের মুখে শুধু মোস্তাক ভাই। মোস্তাক ভাইয়ের যেন গণজোয়ার উঠেছে।
এ বিষয়ে লোহাগড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও তেলকাড়া গ্রামের সন্তান মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, আমি ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আমি মানুষের কল্যাণে কাজ করতে চাই। আর আমার দল বিএনপি যদি আমাকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচন করার অনুমতি দেয়, তাহলে নির্বাচনে অংশগ্রহণ করবো এবং আমার ইউনিয়নবাসী আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ।
প্রতিনিধি/টিবি




