বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

মানুষের কল্যাণে কাজ করতে চাই, শপথের পর আইভী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১২:০২ পিএম

শেয়ার করুন:

মানুষের কল্যাণে কাজ করতে চাই, শপথের পর আইভী
শপথ গ্রহণের পর সাংবাদিকদের সামনে কথা বলেন মেয়র আইভী। ছবি-ঢাকা মেইল।

মানুষের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন নারায়ণগঞ্জ সিটির নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

বুধবার (৯ ফেব্রুয়ারি) টানা তৃতীয়বারের মতো মেয়রের শপথ নেওয়ার পর সাংবাদিকদের সামনে এমন প্রতিশ্রুতি দেন তিনি।

সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘নারায়ণগঞ্জের মানুষ টানা তৃতীয়বারের মতো আমাকে তাদের সেবা করার সুযোগ দিয়েছে। নারায়ণগঞ্জে যে উন্নয়নের ধারা চলছে তা অব্যাহত থাকবে।’

NARAYANGONG

নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মেয়র আরও বলেন, ‘আমার এলাকা নারায়ণগঞ্জের মানুষের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমাকে সেবা করার সুযোগ করে দিয়েছেন। এজন্য এলাকার মানুষের কল্যাণ ও মঙ্গলের জন্য কাজ করে যাব।’

এর আগে শপথ নিতে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে উপস্থিত হন সেলিনা হায়াৎ। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নারায়ণগঞ্জের মেয়রকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে নবনির্বাচিত কাউন্সিলররাও শপথ নেন। তাদের শপথ পড়ান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।

DOLON

গত ১৬ জানুয়ারি স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারকে প্রায় ৬৭ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটির মেয়র নির্বাচিত হন চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি অর্জন করা মেয়র সেলিনা হায়াৎ আইভী। এর আগের ‍দুটি নির্বাচনেও মেয়র হয়েছিলেন আওয়ামী লীগের এই নেত্রী।

ডিএইচডি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর