বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

রাজশাহীতে মধ্যরাতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১০:২৩ এএম

শেয়ার করুন:

রাজশাহীতে মধ্যরাতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ

রাজশাহীতে মধ্যরাতে মহানগর ছাত্রদলের দুই নেতার সমর্থকদের মাঝে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাদুঘর মোড় এলাকায় মহানগর ছাত্রদলের দুই নেতার সমর্থকদের মাঝে উত্তেজনা শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব ইমদাদুল হক লিমন বলেন, রাজপাড়া থানায় নিষিদ্ধ ছাত্রলীগের শাহিনুর নামের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে তারা জাদুঘর মোড়ে গেলে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্নার নেতৃত্বে তাদের ওপর হামলা হয়।

লিমনের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্দেশনায় দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে এ হামলা চালানো হয়। একপর্যায়ে আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীও সংঘর্ষে যোগ দেন। তারা তাদের লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটান বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি দাবি জানান লিমন।

এ বিষয়ে ছাত্রদল নেতা সাফায়েত হোসেন মান্নাত লিমনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন। তিনি বলেন, আমরা পারিবারিকভাবে বিএনপি। আওয়ামী লীগ ধরার নামে বিভিন্ন অনিয়ম করেছেন লিমন।

ঘটনাস্থলে আরএমপির বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারিসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত হন। পরিস্থিতি স্বাভাবিক হলে তারা চলে যান। তবে এ ব্যাপারে পুলিশের দায়িত্বশীল কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর