বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পিএম

শেয়ার করুন:

পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
পুলিশ ভ্যানে আটক একজন। ছবি: ঢাকা মেইল

পিরোজপুরে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পৌর ছাত্রদলের বহিষ্কৃত সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নাফিসকে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন— পিরোজপুরের জিয়ানগর উপজেলার মিজান মাতুব্বরের ছেলে জিহাদ মাতুব্বর, পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের মাহিদুলের ছেলে নাঈম, মাছিমপুর গ্রামের শান, কালীবাড়ি এলাকার মিঠুর ছেলে তাশফি এবং শিকারপুর গ্রামের আউয়ালের ছেলে নীরব।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের এক পক্ষ অন্য পক্ষের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের ৫ জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত জিহাদকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পিরোজপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শাওন বলেন, ছাত্রদল থেকে বহিষ্কৃত নাফিস একটি দল নিয়ে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এসে আমাদের লোকজনের ওপর হামলা চালায়। আহতদের পিরোজপুর জেলা হাসপাতালে এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এটি মূলত রাজনৈতিক বিরোধ।

এ বিষয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দীন কুমার বলেন, আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। বিষয়টি শুনেছি। এ ঘটনার সঙ্গে ছাত্রদলের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, উভয় পক্ষের আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং তথ্য সংগ্রহ করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে, তার রাজনৈতিক পরিচয় যাচাই করে দেখা হচ্ছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর