মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

মহাসড়কে টায়ার মেরামতের সময় গাড়ির ধাক্কায় জিপচালক নিহত

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৫ এএম

শেয়ার করুন:

মহাসড়কে টায়ার মেরামতের সময় গাড়ির ধাক্কায় জিপচালক নিহত

ফেনীতে মহাসড়কের পাশে জিপগাড়ির চাকা মেরামতের সময় একটি লং ভেহিকেলের ধাক্কায় ওয়াজেদ আলী (৪০) নামের এক চালক ঘটনাস্থলেই মারা গেছেন।

সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে ফেনী সদর মডেল থানাধীন লালপোল বাজার সংলগ্ন মধুপুর রাস্তার মাথায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

ওয়াজেদ আলী ঢাকার বাড্ডা থানার খিল বাড়ির টেক পশ্চিম এলাকার ১০৪১ নম্বর বাসার বাসিন্দা। তার বাবার নাম জামাল আলী ও মায়ের নাম মোসা. সাজু বিবি।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-ঘ-১৩-৩১৫০ নম্বরের একটি জিপগাড়ির চাকা পাংচার হলে চালক ওয়াজেদ আলী গাড়িটি রাস্তার পাশে থামিয়ে চাকা মেরামত করছিলেন। এ সময় একই লেন দিয়ে আসা ঢাকা মেট্রো-ঢ-৮৪-০২০০ নম্বরের একটি লং ভেহিকেল দ্রুত ও বেপরোয়া গতিতে এসে জিপের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মহিপাল হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠায়। পরে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে সরকারি রেকারের মাধ্যমে মহিপাল হাইওয়ে থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়।

 

মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল আফছার বলেন, ঘাতক লং ভেহিকেলের চালকের পরিচয় এখনো জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর