সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

যশোরে বাড়ি ও রেস্টুরেন্ট লক্ষ্য করে ৫ ককটেল বিস্ফোরণ

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৩ পিএম

শেয়ার করুন:

যশোরে বাড়ি ও রেস্টুরেন্ট লক্ষ্য করে ৫ ককটেল বিস্ফোরণ
যশোরে বাড়ি ও রেস্টুরেন্ট লক্ষ্য করে ৫ ককটেল বিস্ফোরণ

যশোর শহরের পোস্ট অফিসপাড়া এলাকায় একটি বাড়ি ও একটি রেস্টুরেন্ট লক্ষ্য করে অন্তত পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মুন্সি মিনহাজ উদ্দিন সড়কে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে এক বাড়ির দ্বিতীয় তলার জানালার কাচ ভেঙে গেছে। তবে এতে কেউ হতাহত হননি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে দুর্বৃত্তরা মাসুম আহমেদ শ্যামলের বাড়ির দ্বিতীয় তলার জানালা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। একই সময়ে সাবেক কাউন্সিলর হাজী আলমগীর কবির সুমনের বাড়ির সামনে অবস্থিত লাবিস্তা রেস্টুরেন্ট লক্ষ্য করেও একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরপর বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শব্দ শুনে আশপাশের বাসিন্দারা ঘর থেকে বের হয়ে আসেন। বিস্ফোরণে মাসুম আহমেদ শ্যামলের বাড়ির দ্বিতীয় তলার জানালার কাচ ভেঙে যায়। তবে অন্য কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন ঘটনাস্থলে যান। পরে থানার ওসি (তদন্ত) এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

ওসি কবির হোসেন বলেন, মাসুম আহমেদ শ্যামলের বাড়ির দ্বিতীয় তলার জানালায় এবং লাবিস্তা রেস্টুরেন্টের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে তারা জানতে পেরেছেন। এ ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং বিষয়টি নিয়ে কাজ করছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর