রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (৮ নভেম্বর) দিবাপূর্ব রাত সোয়া ১টায় দিকে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন।
তিনি জানান, রাত ১টা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়।
‘তবে এতে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। ঘটনাস্থলে আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন’ বলেন এসআই সালাউদ্দিন।
একেএস/এএম




