সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

সাদিক কায়েমের বাসভবন পরিদর্শনে দুই এমপি

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১০ এএম

শেয়ার করুন:

সাদিক কায়েমের বাসভবন পরিদর্শনে দুই এমপি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক কায়েমের খাগড়াছড়ি শহরের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় সমবেদনা জানাতে ও পরিবারের খোঁজ-খবর নিতে বাড়ি পরিদর্শন করেছেন দুই এমপি।

রোববার (২২ নভেম্বর) রাতে বাড়িতে উপস্থিত হন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের এমপি শাহজাহান চৌধুরী।

এসময় তারা সাদিক কায়েমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নিয়ে সমবেদনা জানান।

এ ধরনের অগ্নিসংযোগের চেষ্টার ঘটনার নিন্দা জানিয়ে দুই এমপি বলেন, দেশে শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় যাই হোক, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এমপি বলেন, অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের প্রশাসন ইতোমধ্যে শনাক্ত করেছে। শিগগিরই তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

এ ছাড়া দুই এমপি সাদিক কায়েম ও তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এম.এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অ্যাড. মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর