সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

৬ মাসেও মেলেনি শিশু বিজয়ের সন্ধান, ছেলের খোঁজে রিকশাচালক বাবা দিশেহারা

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ এএম

শেয়ার করুন:

৬ মাসেও মেলেনি শিশু বিজয়ের সন্ধান, ছেলের খোঁজে রিকশাচালক বাবা দিশেহারা
বিজয় হোসেন

ছয় মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছর বয়সী শিশু বিজয় হোসেনের। ছেলেকে ফিরে পাওয়ার আশায় দীর্ঘ ছয় মাস ধরে বিভিন্ন স্থানে খুঁজে বেড়াচ্ছেন বাবা কাশেম আলী। তিনি পেশায় একজন রিকশাচালক। জীবিকার তাগিদে রিকশা চালানোর পাশাপাশি প্রতিনিয়ত ছেলের সন্ধানে ছুটে বেড়াচ্ছেন এই অসহায় বাবা।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ মে ২০২৬, সোমবার দুপুর আনুমানিক ১২টা ১৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে নিখোঁজ হয় শিশু বিজয় হোসেন। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু দীর্ঘ ছয় মাসেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ বিজয় হোসেনের বয়স ১০ বছর। তার বাবার নাম কামেশ আলী এবং মায়ের নাম হালিমা আক্তার।

ছেলেকে হারানোর পর থেকেই দিশেহারা হয়ে পড়েছেন বাবা কাশেম আলী। পেশায় রিকশাচালক হওয়ায় প্রতিদিনের উপার্জনের ওপর নির্ভর করেই চলে তার সংসার। এর মধ্যেও ছেলের সন্ধানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তিনি। প্রতিটি দিনই তার কাছে অপেক্ষা, যদি কোথাও ছেলের কোনো খোঁজ পাওয়া যায়। এ ঘটনায় গত ২৪ মে ২০২৬ তারিখে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শিশুটির বাবা।

 

দীর্ঘ ছয় মাস ধরে নিখোঁজ সন্তানের অপেক্ষায় থাকা বাবার আকুতি, কেউ যদি তার ছেলের সন্ধান পান, তাহলে যেন পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। কোনো সহৃদয় ব্যক্তি শিশু বিজয় হোসেনের সন্ধান পেয়ে থাকলে তার পরিবার অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর