রোববার, ২৯ মার্চ, ২০২৬, ঢাকা

একদিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি নদীতে নিখোঁজ শিশুর

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০৯:১৮ পিএম

শেয়ার করুন:

একদিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি নদীতে নিখোঁজ শিশুর

নড়াইলের কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামে চিত্রা নদীতে দুই শিশুর মধ্যে নিখোঁজ আব্দুল্লাহ শেখের মেয়ে আরিয়ার (৭) সন্ধান মেলেনি ১ দিন পার হলেও। এ ঘটনায় এখনও আতঙ্ক ও শোকের ছায়া বিরাজ করছে ওই এলাকায়।

রোববার (২৮ মার্চ) সকাল থেকে দিনব্যাপী খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল চিত্রা নদীতে অভিযান চালিয়েও আরিয়ার সন্ধান পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৮ মার্চ) সকালে মহিষখোলা গ্রামে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু আরিয়া ও একই গ্রামের শিশু রাফিয়া (৮)। পরে পরিবারের সদস্যরা তাদের খুঁজতে শুরু করেন। একপর্যায়ে বিকেল ৩টার দিকে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে যাদবপুর এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে শিশু রাফিয়ার মরদেহ উদ্ধার করেন। পরে খবর পেয়ে কালিয়া ফায়ার সার্ভিস, খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা রবিবার সকাল থেকে নদীতে উদ্ধার অভিযান শুরু করে৷ তবে দিনব্যাপী উদ্ধার অভিযান চললেও আরিয়ার কোনো সন্ধান পাওয়া যায়নি।

আরও পড়ুন

চিত্রা নদীতে ডুবে নিখোঁজ ২ শিশুর একজনের মরদেহ উদ্ধার

নড়াইল ফায়ার সার্ভিস স্টেশন লিডার মো. শামসুজ্জামান জানান, রবিবার সকাল ৭টা থেকে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান পরিচালনা করে দিনভর চেষ্টা চালালেও শিশু আরিয়ার সন্ধান পাওয়া যায়নি। পরে বিকেল সাড়ে ৩টার দিকে পরিবারের সম্মতিতে উদ্ধার অভিযান সাময়িকভাবে সমাপ্ত করা হয়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর