রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ঢাকা

শেরপুরে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ এএম

শেয়ার করুন:

শেরপুরে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
গোলাম রসুল।

বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় গোলাম রসুল (৪২) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) উপজেলার বিশালপুর ইউনিয়নের মান্দাইল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার গোলাম রসুল শেরপুর উপজেলার পেচুঁইল গ্রামের মৃত গোলাম মুর্তজার ছেলে। তিনি বিশালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, গত ১৫ নভেম্বর দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গোলাম রসুলকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর