বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৩ এএম

শেয়ার করুন:

ময়মনসিংহে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ময়মনসিংহের হালুয়াঘাটে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় উপজেলা আওয়ামী লীগ নেতা ও জুগলী ইউনিয়নের চেয়ারম্যান সামাদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (২৩ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: শূন্য থেকে কোটিপতি আমুর সহকারী কালাম 

পুলিশ জানায়, ৩১ জানুয়ারি রাতে দর্শাপাড় ব্রিজ এলাকায় সামাদুল ও অন্য আসামিরা সংঘবদ্ধ হয়ে রাজনৈতিক দলের স্লোগানসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের নিয়ে জননিরাপত্তা বিপন্ন করার উদ্দেশ্যে জনসাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টি করেন। রাষ্ট্রের সম্পত্তি ক্ষতি সাধনের প্রচেষ্টায় লিপ্ত থেকে সন্ত্রাসী কার্যক্রম ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রচার ও অর্থ সরবরাহ করায় লিপ্ত ছিলেন তিনি।

আরও পড়ুন: ময়মনসিংহে আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ২০

এ ঘটনায় চলতি মাসের ১ ফেব্রুয়ারি হালুয়াঘাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। সেই মামলার আসামি সামাদুল।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সামাদুলকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর