রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ঢাকা

খুলনায় বাড়ি ফেরার পথে বিএনপি নেতাকে গুলি

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ এএম

শেয়ার করুন:

খুলনায় বাড়ি ফেরার পথে বিএনপি নেতাকে গুলি
গুলিবিদ্ধ বিএনপি নেতা মাফিক সরদার

খুলনার তেরখাদায় বাড়ি ফেরার পথে মাফিক সরদার (৪০) নামে বিএনপির এক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোকামপুর বাজারসংলগ্ন বন্ধুর মোড়ে এ ঘটনা ঘটে।

আহত মাফিক সরদার তেরখাদা উপজেলার মোকামপুর গ্রামের মৃত আবুল হোসেন সরদারের ছেলে। তিনি মধুপুর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য।

স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার রাতে একটি ভ্যানে করে বাড়ির দিকে যাচ্ছিলেন মাফিক। পথে বন্ধুর মোড়ে পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা চার থেকে পাঁচজন অস্ত্রধারী তার গতিরোধ করে। একপর্যায়ে তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা।

গুলির মধ্যে তিনটি মাফিকের কোমর, হাত ও পায়ে লাগে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

মোকামপুর বাজারের স্থানীয় বাসিন্দারা জানান, হামলার পর দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে বাজারের ওপর দিয়ে দক্ষিণ দিকে চলে যায়।

ঘটনার বিষয়ে তেরখাদা থানার ওসি আহমেদ আলী বিশ্বাস জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য তার কাছে তখনো পৌঁছায়নি।

/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর