রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ঢাকা

পাবনায় বিএনপি-আ.লীগের সংঘর্ষের জেরে ওসি প্রত্যাহার, থমথমে এলাকা

জেলা প্রতিনিধি, পাবনা
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০১:১২ এএম

শেয়ার করুন:

পাবনায় বিএনপি-আ.লীগের সংঘর্ষের জেরে ওসি প্রত্যাহার, থমথমে এলাকা
পাবনার বেড়া থানা ও ইনসেটে ওসি নয়ন কুমার সরকার

পাবনার বেড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের টানা তিন দিন ধরে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে পাবনা সদর সার্কেল অফিসের ইন্সপেক্টর গোলাম মোস্তফাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা পুলিশ সুপার আবু আশ্রাফ।

তিনি জানান, ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। আর পাবনা সদর সার্কেল অফিসের ইন্সপেক্টর গোলাম মোস্তফাকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাতেই গোলাম মোস্তফাকে দায়িত্ব বুঝে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বেড়া পৌর এলাকার বৃশালিখা এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে চলে। এখনও ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) লকডাউন কর্মসূচি ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ মিছিল করেন। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা পাল্টা মিছিল বের করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। 

এ সময় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে থাকা খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকেই দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এরই ধারাবাহিকতায় ২১ নভেম্বর (শনিবার) দুপুর থেকে বেড়া পৌর এলাকার বৃশালিখা এলাকায় উভয় পক্ষের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, এঘটনায় আহতদের কথা শুনলেও তাদের ব্যাপারে তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

প্রতিনিধি/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর