শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ঢাকা

তেঁতুলিয়ায় ভাঙারির দোকান থেকে মর্টার শেল উদ্ধার

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৫ পিএম

শেয়ার করুন:

তেঁতুলিয়ায় ভাঙারির দোকান থেকে মর্টার শেল উদ্ধার

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ভাঙারির দোকান হতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়েছে একটি মর্টারশেল।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের রনচন্ডী বাজারের ভাই ভাই ভাঙারির দোকান হতে পরিত্যক্ত মর্টার শেলটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) বনচন্ডি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৪৪৬/৩ এস এর ৮০০ গজের বাংলাদেশের অভ্যন্তরে মর্টারশেল সদৃশ বস্তু ভাঙারির দোকানে দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে জানানো হয়। পরে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর্টার শেল সদৃশ বস্তু উদ্ধার করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার ওসি রাশেদুল ইসলাম জানান, রনচন্ডী বাজারের একটি ভাঙারির দোকানে পরিত্যক্ত অবস্থায় মর্টাল শেল পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। পরে সেটি উদ্ধার করে জব্দ করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে মৌখিকভাবে জানানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

প্রাথমিক ধারণা করা হচ্ছে, এটি ভারত-ভুটান থেকে পাথরের সঙ্গে আসতে পারে। ইতঃপূর্বে বেশ কয়েকবার বাংলাবান্ধা স্থলবন্দরের পাথরের সাইট থেকে উদ্ধার করে সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর