শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ঢাকা

শেরপুর সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় গ্রেফতার

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ এএম

শেয়ার করুন:

শেরপুর সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় গ্রেফতার

বাংলাদেশে অবৈধভাবে অবস্থানের পর সীমান্তপথে ভারতে ফেরার চেষ্টাকালে শেরপুরের নালিতাবাড়ীতে ছয় ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে বিজিবি। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে তিনজন শিশু রয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার পানিহাতা মিশনের পূর্ব পাশে ফেকামারী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) সদস্যরা। পরে একই দিন রাতে তাদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

বিজিবির তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিরা হলেন— নুরজাহান খাতুন (৩২), আবিদ মুক্তি (২৬), আনোয়ারা (২০) এবং তিন শিশু সাকিব হাসান শেখ (২), আকিব হাসান (৪) ও রাকিব হাসান (৮)। তাদের সবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ডানকুনি থানার মনুহারপুর মল্লিকপাড়া এলাকায়।

জিজ্ঞাসাবাদে তারা জানান, ২০২৪ সালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। শুক্রবার পানিহাতা-ফেকামারী সীমান্ত দিয়ে ভারতে ফিরে যাওয়ার চেষ্টা করলে বিজিবির অভিযানে গ্রেফতার হন।

 

নালিতাবাড়ী থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার তাদের আদালতে পাঠানো হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর