শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ঢাকা

সীমান্তে নারী-শিশুসহ গ্রেফতার ১৬

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬ মার্চ ২০২২, ০১:০৭ পিএম

শেয়ার করুন:

সীমান্তে নারী-শিশুসহ গ্রেফতার ১৬

ঝিনাইদহ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পারাপারের সময় নারী-শিশুসহ ১৬ জনকে গ্রেফতার করেছে ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৬ মার্চ) ভোরে মহেশপুর সীমান্তের যাদবপুর ও শ্যামকুড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অবৈধভাবে বাংলাদেশ থেকে কিছু ব্যক্তি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছে— এমন খবরে উপজেলার যাদবপুর ও শ্যামকুড় সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। পরে সেখান থেকে ওই ১৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে ১০ জন পুরুষ, ২ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। তাদের বাড়ি খুলনা, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ ও যশোর জেলার বিভিন্ন স্থানে। গ্রেফতারদের বিরুদ্ধে মহেশপুর মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।

 

টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর