শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ঢাকা

বাহুবল উপজেলা জামায়াতের নতুন কমিটি, নেতৃত্বে সিরাজুল-মিজানুর

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১২:১৭ এএম

শেয়ার করুন:

বাহুবল উপজেলা জামায়াতের নতুন কমিটি, নেতৃত্বে সিরাজুল-মিজানুর
বাহুবল উপজেলা জামায়াতের নতুন আমির মো. সিরাজুল ইসলাম ও সেক্রেটারি হাফেজ মিজানুর রহমান।

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা জামায়াতে ইসলামীর ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে আমির নির্বাচিত হয়েছেন মো. সিরাজুল ইসলাম। আর সেক্রেটারি মনোনীত হয়েছেন হাফেজ মিজানুর রহমান।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত রুকন সম্মেলনে এই কমিটি গঠন করা হয়।

জেলা জামায়াতের প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে রুকনদের গোপন ভোটে উপজেলা আমির নির্বাচিত হন মো. সিরাজুল ইসলাম। তাকে শপথবাক্য পাঠ করান হবিগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা মুখলিছুর রহমান।

সম্মেলনে রুকনদের পরামর্শের ভিত্তিতে উপজেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে হাফেজ মিজানুর রহমানকে মনোনীত করা হয়।

এ ছাড়া কমিটিতে উলামা বিভাগ সম্পাদক হিসেবে মাওলানা লুৎফুর রহমান, প্রচার ও মিডিয়া সম্পাদক হিসেবে আজহারুল ইসলাম মুয়াজ, বায়তুলমাল সম্পাদক হিসেবে হারুন অর রশিদ এবং শিক্ষা ও সাহিত্য সম্পাদক হিসেবে হাফিজুর রহমান মাসুক মনোনীত হয়েছেন।

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর