শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ঢাকা

ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় ছাত্রলীগের আকিব গ্রেফতার

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পিএম

শেয়ার করুন:

ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় ছাত্রলীগের আকিব গ্রেফতার
গ্রেফতার সাজ্জাদ আকিব

ফেনীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সাজ্জাদ আকিব নিষিদ্ধ ছাত্রলীগের ঘোপাল ইউনিয়ন শাখার সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) ভোরে ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৮ অক্টোবর কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাওয়ার পথে ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় সাজ্জাদ আকিব এজাহারভুক্ত আসামি।

ছাগলনাইয়া থানা ওসি মোহাম্মদ আবু তাহের বলেন, সাজ্জাদ আকিবের বিরুদ্ধে ওই মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। শুক্রবার ভোরে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

প্রতিনিধি/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর