বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

জনসেবায় ভোলাববাসীর আস্থার ঠিকানা ‘গরিবের চেয়ারম্যান’ টিটু

এম এম সালাহউদ্দিন
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৩:২২ পিএম

শেয়ার করুন:

জনসেবায় ভোলাববাসীর আস্থার ঠিকানা ‘গরিবের চেয়ারম্যান’ টিটু

শিষ্টাচার, বিনয় আর জনসেবার মধ্য দিয়ে কীভাবে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া যায়, তার উদাহরণ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু। রাজনৈতিক পরিচয়ের বাইরেও সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া আর নাগরিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার কারণে তিনি হয়ে উঠেছেন ভোলাববাসীর পরিচিত ও প্রিয় মুখ। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা টিটু স্থানীয়দের কাছে পরিচিতি পেয়েছেন ‘গরিবের চেয়ারম্যান’ হিসেবে।

বিএনপির একজন তৃণমূল কর্মী থেকে রাতারাতি আজকের এই জনপ্রিয় জনপ্রতিনিধি হয়ে উঠেননি তিনি। এ জন্য নিষ্ঠার সঙ্গে যুগের পর যুগ ধরে দলের পাশাপাশি নিরলসভাবে এলাকাবাসীর কাজ করে যাচ্ছেন তিনি। এজন্য টানা এক দশকেরও বেশি সময় ধরে নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এই্ ইউনিয়নে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে যাচ্ছেন আলমগীর হোসেন টিটু।

এলাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোলববাসী তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য মুখিয়ে আছেন।

মহামারি করোনাভাইরাস মোকাবেলায় সম্মুখ সারিতে থেকে জনগণের পাশে দাঁড়ানো এবং কর্মহীন জনগোষ্ঠীকে সার্বিক সহায়তা প্রদান ও সুরক্ষা সামগ্রী ব্যবহারে আগ্রহী করায় আলমগীর হোসেন টিটু দেশের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত করে তাকে স্বর্ণপদকে ভূষিত করে।

তার রাজনৈতিক জীবন শুরু হয় একজন ওয়ার্ড ছাত্রদলের কর্মী হিসেবে। সেখান থেকে ইউনিয়ন ছাত্রদল, পরে থানা ছাত্রদলের নেতা, বর্তমানে তিনি রূপগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি পদে আছেন।

১৯৯৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত আওয়ামী শাসনামলে দায়িত্ব পালন করেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে। সাংগঠনিক দক্ষতা ও পরিশ্রমের ফলে ঠাঁই পান থানা ছাত্রদলের রাজনীতিতে।

২০০০ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন রূপগঞ্জ থানা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক হিসেবে। তৎকালীন আওয়ামী একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে নিজ দলীয় কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে ২০০৩ সালে ৬ দিন রিমান্ডে নির্যাতনের শিকার হন। পরে আরও ১৬টি মামলায় দিয়ে তাকে হয়রানি করা হয়। কিন্তু কোনো কিছুতেই দমানো যায়নি তাকে।

এলাকাবাসীর ভালোবাসায় এক দশকের বেশি সময় ধরে ভোলাব ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দলমত নির্বিশেষে এলাকার সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন।

স্থানীয়রা জানান, টিটু সব সময় ভোলাববাসীর বিপদে-আপদে পাশে থাকেন। এজন্য সাধারণ মানুষ তাকে গরিবের চেয়ারম্যান বলে ডাকেন। এলাকার অনেক উন্নয়ন করেছেন। এ জন্য ইউনিয়নবাসী আলমগীর হোসেন টিটুকে একাধিকবার বিপুল ভোটে বিজয়ী করে চেয়ারম্যান বানিয়েছেন।

২০১৯ সালের শেষ দিকে চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণের সময় সাধারণ মানুষের জন্য কাজ করে প্রশংসায় ভাসেন চেয়ারম্যান টিটু। ওই সময় দুস্থদের মধ্যে খাবার, মাস্ক, হ্যান্ড ওয়াস ও স্যানিটাইজার বিতরণ করেন।

পাশাপাশি করোনাভাইরাস সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে জনসচেতনতামূলক ব্যাপক কর্মসূচি হাতে নেন। মহামারি করোনাভাইরাস মোকাবেলায় সম্মুখ সারিতে থেকে জনগণের পাশে দাঁড়ানো এবং কর্মহীন জনগোষ্ঠীকে সার্বিক সহায়তা প্রদান ও সুরক্ষা সামগ্রী ব্যবহারে আগ্রহী করায় চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু দেশের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।

সম্প্রতি ভোলব ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু নিজ কার্যালয়ে বসে দাপ্তরিক কাজ করছেন। এ সময় দলীয় নেতাকর্মীরাও তার সঙ্গে বৈঠক করতে আসেন। তবে বৈঠকের ফাঁকেও নাগরিক সেবায় ব্যস্ত থাকতে দেখা যায় তাকে। কেউ জন্মনিবন্ধন সনদ, আবার কেউ ওয়ারিশ সনদ নিতে এলে অত্যন্ত যত্নসহকারে সেসব কাগজপত্রে স্বাক্ষর করেন তিনি। স্বাক্ষর শেষে সেবাগ্রহীতাদের স্পষ্টভাবে জানিয়ে দেন, এ জন্য যেন কাউকে কোনো টাকা দিতে না হয়। নাগরিক সেবা নিতে আসা সবার সঙ্গে কুশল বিনিময় করে তাদের সমস্যার কথা জানতে চান তিনি।

চেয়ারম্যান আলগমীর হোসেন টিটু ঢাকা মেইলকে বলেন, ‘আমি চেয়ারম্যান হয়েছি সাধারণ মানুষের জন্য। তাই যতদিন বাঁচব সাধারণ মানুষের জন্য কাজ করে যাব।’

দেশব্যাপী চলমান আওয়ামী লীগের নৈরাজ্য সম্পর্কে তিনি বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ভোলাব ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এসব আগুন সন্ত্রাসীদের ঠেকাতে প্রস্তত। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বিএনপি তাদের প্রতিহত করবে।’

ভোলাব ইউনিয়নকে বিএনপির ঘাঁটি হিসেবে উল্লেখ করেছেন আলমগীর হোসেন টিটু বলেন, ‘এই ইউনিয়ন দেশের দ্বিতীয় বগুড়া। এখানে ফ্যাসিস্টদের কোনো ঠাঁই নেই।’

এমএমএস/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর