বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

ভোলাব দেশের দ্বিতীয় বগুড়া, আ.লীগের নাশকতা ঠেকাতে প্রস্তুত নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পিএম

শেয়ার করুন:

ভোলাব দেশের দ্বিতীয় বগুড়া, আ.লীগের নাশকতা ঠেকাতে প্রস্তুত নেতাকর্মীরা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়নকে বিএনপির ঘাঁটি হিসেবে উল্লেখ করেছেন ইউনিয়নটির চেয়ারম্যান 
আলমগীর হোসেন টিটু। তিনি এই ইউনিয়নকে দেশের দ্বিতীয় বগুড়া হিসেবে উল্লেখ করেন।

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ভোলাব ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

ভোলাব ইউনিয়ন পরিষদে বুধবার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ভোলাব ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম সবুজ। এতে প্রধান অতিথি ছিলেন ভোলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু।

সভায় আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ থানার বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সানাউল্লাহ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন মেম্বার, কালিগঞ্জ শ্রমিক কলেজের সাবেক ভিপি জামান শিকদার, ভোলাব ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস সামাদ, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আনিসুর রহমান আজাদ প্রমুখ।

আলমগীর হোসেন টিটু বলেন, ভোলাব ইউনিয়ন বিএনপির ঘাঁটি। এখানকার বিএনপি, যুবদল, ছাত্রদল ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাই যথেষ্ট আওয়ামী সন্ত্রাসীদের রুখে দেওয়ার জন্য। ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন এ দেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখান করেছে।

তিনি আরও বলেন, ভোলাব হচ্ছে বিএনপির দ্বিতীয় বগুড়া। এখানকার নেতাকর্মীরা সর্বদা সজাগ রয়েছেন ফ্যাসিস্টদের আগুন সন্ত্রাস রূখে দিতে।

আলমগীর হোসেন টিটু বলেন, বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও আগুন সন্ত্রাস রুখতে স্থানীয় এমপি দীপু ভূইয়ার নেতৃত্বে সারাদিন মাঠে থাকবে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা।

এমএমএস/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর