বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের তেলের পাম্পে হামলা-ভাঙচুর

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১০ এএম

শেয়ার করুন:

সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের তেলের পাম্পে হামলা-ভাঙচুর
সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের তেলের পাম্পে হামলা-ভাঙচুর

মাদারীপুরে সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের মালিকানাধীন সার্বিক তেলের পাম্পের কাউন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার পাকদী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর শ্রমিক কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় জ্বালানি তেল বিক্রি।

1000028503

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার পর কয়েকটি মোটরসাইকেল যোগে বিভিন্ন স্লোগান দিয়ে সার্বিক তেলের পাম্পে প্রবেশ করে একদল দুর্বৃত্ত। এরপর তেলের পাম্পের কাউন্টারে ব্যাপক ভাঙচুর চলায় তারা। লুট করে নিয়ে যাওয়া হয় নগদ অর্থ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সদর মডেল থানা পুলিশ। ছুটে আসেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া ও পুলিশ সুপার ফজলে এলাহী। এ সময় সংসদ সদস্য পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

 

মাদারীপুরের পুলিশ সুপার ফজলে এলাহী জানান, একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে এই হামলা চালায়। তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর