সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

দুবাইয়ে কর্মস্থলে প্রেম ও বিয়ে, পীরগঞ্জে এলেন কেরালার তরুণী

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১২ পিএম

শেয়ার করুন:

দুবাইয়ে কর্মস্থলে প্রেম ও বিয়ে, পীরগঞ্জে এলেন কেরালার তরুণী

দুবাইয়ে পরিচয়, এরপর প্রেম। সেই সম্পর্কের পরিণতিতে আদালতে বিয়ে করে শুরু করেন সংসার। ভালোবাসার টানে ভারতের কেরালা থেকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বামীর বাড়িতে এসেছেন অশ্বিনী ওরফে আয়শা নামের এক তরুণী। ভিনদেশি এই নববধূকে একনজর দেখতে প্রতিদিনই তার বাড়িতে ভিড় করছেন আশপাশের এলাকার মানুষ।

অশ্বিনীর স্বামী মাসুদ রানা পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের হাজীপাড়া গ্রামের বাসিন্দা।

b0317b30-4720-4693-ab0a-6821cc8e45da

শনিবার (১৪ নভেম্বর) রানার বাড়িতে গিয়ে জানা যায়, জীবিকার তাগিদে ২০২১ সালের শেষ দিকে দুবাই যান তিনি। সেখানে একটি রেস্তোরাঁয় কাজ শুরু করেন। প্রায় তিন বছর পর একই রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে যোগ দেন ভারতের কেরালা রাজ্যের তরুণী অশ্বিনী। একই কর্মস্থলে কাজ করতে গিয়ে তাদের পরিচয় হয়। একপর্যায়ে সেই পরিচয় গড়ায় প্রেমের সম্পর্কে।

আরও পড়ুন

প্রেমের টানে রাজবাড়ীতে চীনা যুবক, মুসলিম রীতিতে বিয়ে করে আলোচনায়

মাসুদ রানা জানান, পরস্পরকে ভালোবেসে তারা দুবাইয়ের আদালতে বিয়ে করেন। এরপর সেখানে বাসা ভাড়া নিয়ে প্রায় দুই বছর ধরে একসঙ্গে সংসার করছেন। সম্প্রতি তিনি দেশে ফিরে আসেন। পরে ভারত থেকে বাংলাদেশে এসে পীরগঞ্জে স্বামীর বাড়িতে ওঠেন অশ্বিনী।

6b08e749-8db8-43ad-87a2-6bcae74dbacf

অশ্বিনী জানান, দুবাইয়ের ওই রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে কাজ করার সময় রানার সঙ্গে তার পরিচয় হয়। প্রথমে ভালো লাগা, পরে ভালোবাসা। দুজনের পছন্দের ভিত্তিতেই তারা বিয়ের সিদ্ধান্ত নেন। তার পরিবারও এই সম্পর্ক ও বিয়ে মেনে নিয়েছে। স্বামীর পরিবারের সদস্যরাও তাকে আপন করে নিয়েছেন। শ্বশুরবাড়ির সবাই খুব ভালো মানুষ উল্লেখ করে অশ্বিনী বলেন, মাসুদ রানাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে তিনি খুবই খুশি।

8332738f-88b9-4ff8-ad8a-7aa84155a495

মাসুদ রানার মা জানান, দুবাইয়ে কাজ করার সময় ছেলের সঙ্গে অশ্বিনীর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিয়ে করেন। বিষয়টি জানার পর পরিবারের সবাই তাদের সম্পর্ক মেনে নিয়েছেন। পুত্রবধূকে পরিবারের একজন সদস্য হিসেবেই গ্রহণ করেছেন তারা।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর