রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

কক্সবাজারে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, ৬ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০২:১০ পিএম

শেয়ার করুন:

কক্সবাজারে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, ৬ লাখ টাকা জরিমানা

কক্সবাজার শহরে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন ও বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে মানবদেহের জন্য ক্ষতিকর উপাদানযুক্ত খাবার পরিবেশনের অভিযোগে অভিজাত রেস্তোরাঁ ‘কাসুন্দি’ ও ‘চৌরঙ্গী বেকারি’র বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে শাখাভিত্তিক বিপণিবিতান স্বপ্নকে ৩ লাখ টাকা এবং জামান রেস্টুরেন্টকে (জামান হোটেল) ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম গিয়াস উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য।

8a912bf6-d299-42b5-99cf-6bd384ea891f

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য জানান, বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রমের আওতায় শহরের বিভিন্ন খাদ্য পরিবেশন ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়েকটি প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের বিভিন্ন অসংগতি পাওয়া যায়।

06048fa7-a044-4eef-9c48-c3da656820df

তিনি বলেন, আইন লঙ্ঘন করে খাবার পরিবেশন ও বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া একই ধরনের অভিযোগের পাশাপাশি মানবদেহের জন্য ক্ষতিকর উপাদানের উপস্থিতি পাওয়ায় কাসুন্দি ও চৌরঙ্গী বেকারির বিরুদ্ধে জরিমানার পরিবর্তে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভোক্তা পর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর