শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

৫ দিন ধরে সীমান্তে ‘রাষ্ট্রহীন’ এক নারী

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২০ পিএম

শেয়ার করুন:

৫ দিন ধরে সীমান্তে ‘রাষ্ট্রহীন’ এক নারী
বাংলাদেশ-ভারত সীমান্ত ও ইনসেটে শূন্যরেখায় অবস্থান করা নারী

পাঁচ দিন পেরিয়ে গেলেও ভারত বা বাংলাদেশ- কোনো দেশই ওই নারীকে নিজেদের ভূখণ্ডে নিতে রাজি হয়নি। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পাহারার মাঝে আন্তর্জাতিক শূন্যরেখায় আটকে আছেন আনুমানিক ত্রিশ বছর বয়সী এক নারী। এ কারণে কেউ কেউ মজার ছলে তাকে ‘রাষ্ট্রহীন’ হিসেবে অভিহিত করছেন।

শনিবার (১৪ নভেম্বর) দুপুর পর্যন্ত জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে ওই নারীকে শূন্য রেখায় অবস্থান করতে দেখা গেছে বলে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য, কখনো বাংলাদেশের দিকে, কখনো ভারতের দিকে যাওয়ার চেষ্টা করছেন ওই নারী। কিন্তু দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বাধায় কোনো দেশেই প্রবেশ করতে পারছেন না। তীব্র রোদ ও রাতের কুয়াশায় খোলা আকাশের নিচে কাটছে তার সময়।

সীমান্তবর্তী এলাকার লোকজন জানান, গত ১০ নভেম্বর (মঙ্গলবার) সকালে পাথরের চর বিওপির আওতাধীন ১০৭৬/১ নম্বর সীমান্ত পিলার এলাকায় ওই নারীকে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারী শূন্যরেখা পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্য ও স্থানীয় লোকজন তাকে বাধা দেন।

জিজ্ঞাসাবাদে ওই নারী নিজের নাম, ঠিকানা কিংবা পরিচয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। এ সময় তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন বলে জানান স্থানীয়রা। পরে তাকে শূন্যরেখার ওপারে ফেরত পাঠানো হয়। এরপর থেকেই তিনি সীমান্তের মাঝখানে অবস্থান করছেন।

এবিষয়ে জানতে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমানকে শনিবার বেলা ১২টা থেকে কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিফ করেননি।

প্রতিনিধি/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর