বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ঢাকা

কক্সবাজার থেকে চাঁদপুরের তিন যুবলীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পিএম

শেয়ার করুন:

কক্সবাজার থেকে চাঁদপুরের তিন যুবলীগ নেতা গ্রেফতার
কক্সবাজার থেকে গ্রেফতারি চাঁদপুরের যুবলীগ নেতা রবিউল হোসেন বাচ্চু (৪৫), মো. মানিক হোসেন (৩৯) ও মো. মোতাহের হোসেন টিটু (৪৬)।

চাঁদপুরের শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতাকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ।

এরা হলেন- রবিউল হোসেন বাচ্চু (৪৫), মো. মানিক হোসেন (৩৯) ও মো. মোতাহের হোসেন টিটু (৪৬)।

মঙ্গলবার (১০ নভেম্বর) কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন পুলিশের একটি দল। পরে তাদেরকে শাহরাস্তি নিয়ে আসা হয়।

বুধবার (১১ নভেম্বর ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।

টামটা উত্তর ইউনিয়নের সেতরা গ্রামের আব্দুল মান্নান সর্দারের ছেলে রবিউল হোসেন বাচ্চু। তিনি টামটা উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। টামটা দক্ষিণ ইউনিয়নের আলীপুর গ্রামের মো. সফিকুর রহমানের ছেলে মো. মানিক হোসেন। তিনি ওই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের ওয়ারুক গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. মোতাহের হোসেন টিটু। টিটু টামটা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি।

পুলিশ জানায়, শাহরাস্তি মডেল থানায় গত ২০ অক্টোবর সন্ত্রাস বিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় দায়ের করা মামলার তদন্তে তাদের সন্দেহভাজন আসামি হিসেবে শনাক্ত করা হয়।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন এবং গোপনে এলাকায় আসা-যাওয়া করতেন। তার দাবি, কক্সবাজারে অবস্থান করে মোবাইল ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করতেন এই আসামিরা।

ওসি আরও বলেন, শাহরাস্তিতে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে কেউ জড়িত থাকলে তাকে প্রচলিত আইনের আওতায় আনা হবে। গ্রেফতার তিন আসামিকে আজ দুপুরে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর