মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

চাঁদপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০১:২০ পিএম

শেয়ার করুন:

চাঁদপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

চাঁদপুর লঞ্চঘাটের পূর্ব পাশে মেঘনা নদী থেকে আনুমানিক ১৪ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক শিশুর (ছেলে) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে লঞ্চঘাটের পূর্ব পাশে নিশি বিল্ডিং-সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

এখন পর্যন্ত শিশুটির পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর