রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের দোতলার বারান্দা থেকে নিচে পড়ে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে এই ঘটনা ঘটে।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ মো. শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশুর নাম আবু হুরাইরা। সে কুষ্টিয়া জেলার কুশিবাসা এলাকার মো. হৃদয়ের ছেলে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, শিশুটির বাবা হৃদয় ডেঙ্গু আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ১৪ নম্বর ওয়ার্ডে তিনি ভর্তি রয়েছেন।
এ সময় তার শিশুপুত্র আবু হুরাইয়া (২) হাসপাতালের ১১ নম্বর মডেল ওয়ার্ডের বারান্দায় অবস্থান করছিল। সেখানে নির্মাণাধীন কাজ চলার মধ্যে কোনো এক সময় নিচে পড়ে যায়। এতে শিশুটি গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করে।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ মো. শামীম বলেন, ‘শিশুটি দোতলায় দৌড়াদৌড়ি করছিল। পোরশনে বাঁশ দিয়ে প্রটেকশন ছিল। তবে তার মা সঙ্গে ছিল না। কোথাও গিয়েছিল। শিশুটি একা একা দৌড়াদৌড়ির সময় বা খেলাধুলা করতে করতে বেখেয়ালি হয়ে নিচে পড়ে মারা যায়।’
তিনি আরও বলেন, ‘শিশুটির বাবা হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি দুঃখজনক।’
প্রতিনিধি/এএম




